Thursday, September 10, 2009

রাস্তার জ্যাম (Traffic Jam)


 
ট্রাফিক পুলিশের (Traffic Police) চৌদ্দ গুষ্টি উদ্ধার আমরা সবসময়ই করি। রাস্তায় যখন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকি তখন মনে হয় একটু বেশিই করি। কিন্তু যে লোকটা রোদ, বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন তার ডিউটি করে যাচ্ছে তার কথা কি একবার ও চিন্তা করি? একবারও কি তার প্রতি সমবেদনা প্রকাশ করি?

শুধু কি ট্রাফিক পুলিশই এই জ্যামের জন্য দায়ী? তাদের ও কিছুটা দোষ যে নেই সেটা বলছি না, কিন্তু ওই যে সমাজের উচু তলার মানুষ যারা দেশের টাকা চুরি করে এসি গাড়ি হাকিয়ে দিব্যি ঘুরে বেড়ায় তারা কি একটুও দায়ী নয়?

আমাদের জ্যামের জন্য মূলত দায়ী রিকশা আর ওই সব উচু তলার লোকদের গাড়ি। কিন্তু আমি তাদেরকে উচু তলার লোক বলছি কেন? যারা জনগণের টাকা নিজের কাজে খরচ করছে তাদের তো স্থান হওয়া উচিত অনেক নীচে। কিন্তু সমাজ বোধ হয় সে ব্যবস্থাটি রাখেনি। জরুরি অবস্থার সময় অনেককেরই জারি-জুরি সেসময় ফাঁস হয়ে গিয়েছিল। তবে এখন আবার তাদের চেহার কিন্তু ভিন্ন।

যাই হোক, বলছিলঅম ট্রাফিক জ্যাম নিয়ে। ঐসব প্যাচাল পরে পাড়া যাবে। ট্রাফিক জ্যাম দূর করতে আমাদের রাস্তা থেকে গাড়ির পরিমাণ কমাতে হবে। এছাড়া এটা কমানো সম্ভব না। আমাদের বাইক ওয়ালারা তো মনে হয় আইন কি জিনিষ জানেনই না। তাদের কাজই হলো সবসময় wrong side দিয়ে চালানো। আর রিকশা চালকরা, তারা একটু সুযোগ পেলেই এদি-ওদিক দিয়ে চালায়।

যেমন-আজ সেগুনবাগিচা হয়ে অফিসে আসছিলাম। তো সেগুনবাগিচার রাস্তায় দেখি দুই সাইডের রিকশা গাড়ি মুখোমুখি হয়ে বসে আছে। নট নড়ন চড়ন,জাইগায় পুট। বুঝলাম রিকশা চালক আইন বুঝেন না, কিন্তু ঐ রিকশায় যে বসে আছে সে তো বুঝে।  সেতো পারে তার রিকশাটাকে একটু আইন মেনে চলতে বাধ্য করতে। আর এসি লাগানো টয়োটা করোলা গাড়িতে যারা বসে থাকেন তারা কি পারেন না তাদের গাড়িটিকে একটু আইন চালাতে? আসলে আমরা সবাই স্বাক্ষর জ্ঞান অর্জন করেছি কিন্তু প্রকৃত শিক্ষিত হইনি। তাই ভাইসাবেরা, যারা এই লেখাটি পড়বেন তারা অন্তত একটু তাদের রিকশা বা গাড়িটিকে আইন মেনে চলতে বাধ্য করবেন। আমার মনে হয় এটি খুব বেশি কঠিন কাজ হবেনা। আর একটি কথা, এই লেখাটা অন্যকেও ফরোয়ার্ড করতে পারেন। এমনওতো হতে পারে লেখাটি পড়ে অন্য আর একজন প্রভাবিত হচ্ছে। এভাবেই হয়তো একদিন আমরা সবাই সচেতন হব আর যানজট বিহীন রাস্তায় চলাচল করবো।

Wednesday, September 09, 2009

সাশ্রয় করুন বিদ্যুৎ, বন্ধ করুন স্ক্রিন সেভার (Save Electricity by stopping the Screen saver)

 

মহাবিশ্বের পৃথিবী নামক গ্রহটিকে রক্ষা করতে বিশ্বজুড়ে চলছে আলোচনা। জলবায়ু পরিবর্তনের হাত থেকে রক্ষা করতে চারিদিকে চলছে আন্দোলন। সম্প্রতি সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় হয়ে গেল বিশ্ব তৃতীয় জলবায়ু সম্মেলন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্র প্রধান, সরকার প্রধানরা যোগ দিয়েছিল এ সম্মেলনে। চলমান এ আন্দোলনের সঙ্গে ঘরে বসেই একাত্মতা প্রকাশ করতে পারেন আপনিও। তবে সেজন্য প্রয়োজন আপনার অভ্যাসে কিঞ্চিৎ পরিবর্তন। 


ভাবছেন কিভাবে? যেমন ধরুন- আপনার কম্পিউটারের স্ক্রিনসেভার বন্ধ করে সাশ্রয় করতে পারেন বিদ্যুৎ।


কম্পিউটারের পর্দায় আমরা প্রায়ই বিভিন্ন ধরনের স্ক্রিনসেভার ব্যবহার করি। এতে কিছু সময় পরে কম্পিউটার পর্দাটি হয়ে ওঠে জীবন্ত এক্যুরিয়াম বা এফ ওয়ান ট্র্যাক। দেখতে ভালো লাগলেও এটি বিদ্যুৎ খরচের পরিমাণ বাড়িয়ে দিতে পারে ৫০ শতাংশ। জার্মানির প্রযুক্তি সংস্থাগুলোর সংগঠন বিটকম এ তথ্য জানিয়েছে। পাশাপাশি অতিরিক্ত এই বিদ্যুৎ খরচ রোধ করতে স্ক্রিনসেভার অপশন বন্ধের পরামর্শ দিয়েছে বিটকম।

এছাড়া বিদ্যুতের খরচ কমাতে কিছু অপশন ব্যবহারের পরামর্শও দিয়েছে তারা। বিশেষ করে, উইন্ডোজের পাওয়ার অপশনে গিয়ে কিছু সেটিংস-এ পরিবর্তন এনে একটি নির্দিষ্ট সময় পর কম্পিউটারকে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডবাই বা স্লিপ অপশনে নিয়ে যাওয়া যায়। এর ফলে কম্পিউটার চালু অথচ অব্যবহৃত অবস্থায় থাকলে নির্দিষ্ট সময় পর তা নিজে থেকেই কমিয়ে আনবে বিদ্যুৎ খরচের পরিমাণ।





আমাদের ধরণীকে রক্ষা করতে, আমাদের চারপাশের পরিবেশকে ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চলুননা নিজেকে পরিবর্তন করি কিছুটা। আর বাঁচিয়ে দেই বিদ্যুত খানিকটা।

Save the Power, Save the Earth.